Logo

সাকিব আল হাসানকে ছেড়ে দিল এমআই এমিরেটস

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৬, ১৯:৪১
সাকিব আল হাসানকে ছেড়ে দিল এমআই এমিরেটস
ছবি: সংগৃহীত

আইএলটি-টোয়েন্টির সর্বশেষ আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলেছিলেন। এর মধ্যে দুবাই ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যান্স করা মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে তার দল। তবে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিজ্ঞাপন

আগামী ২২ নভেম্বর শুরু হওয়ার কথা আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলো ধরে রাখা এবং নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তাদের দল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাকিবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অবশ্য খুব একটা অপ্রত্যাশিত নয়। সর্বশেষ আসরে এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচ খেলেও ব্যাট ও বল হাতে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। পাঁচ ইনিংসে ব্যাট করে ১১৫ রান করেন সাকিব। তার স্ট্রাইক রেট ছিল ১২২.৩৪। বল হাতে ৮ ম্যাচে মাত্র তিনটি উইকেট শিকার করেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, তাসকিন আহমেদের পারফরম্যান্স সাকিবের তুলনায় ভালো ছিল। প্রথমবার আইএলটি-টোয়েন্টিতে খেলতে নেমে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচে ৯ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। তার বোলিং গড় ছিল ১৫.৪৪।

তবুও নতুন মৌসুমের জন্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি তাসকিনের। ফলে আইএলটি-টোয়েন্টির পরবর্তী আসরে বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে তাদের আগের ফ্র্যাঞ্চাইজিগুলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD