Logo

‘সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৬, ১২:৫৮
‘সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ’
ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে তিনি একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান দেশে ফিরলে তিনি নিরাপত্তাহীন থাকবেন বলে মনে করেন কি না, সেই প্রশ্ন সাংবাদিককেই করেন তিনি। এ সময় তিনি বলেন, ‘সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি তো জবাবটা দিন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘মানে, ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সঙ্গে সংযুক্ত হয় এবং এখনও সংযুক্ত থাকেন, সে ৫ তারিখেও তো তার বক্তব্যও এসেছে।’

সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ‘উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে!’

তিনি আরও বলেন, ‘উনি আসবেন এবং উনি নিরাপত্তার মাধ্যমেই তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর মুখোমুখি হবেন। সেখানে যেসব আইনগত বিষয় রয়েছে, সেগুলো সব মেনে নিয়ে যদি তিনি আসেন, তাহলে কোনো সমস্যা আমি দেখি না।’

বিজ্ঞাপন

সাকিবের বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইনড হয়ে কথা বলে সেগুলো বলবে, উই ডোন্ট কেয়ার।’

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাসিনাও যদি বাংলাদেশে আসেন উনি তো বলছেন বিচারালয়ে আসবেন আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায় যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।’

দেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ দেখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে ভয়াবহ অপরাধীও তার নাগরিক অধিকার ও সাংবিধানিক অধিকার অনুযায়ী যা যা পাওয়ার, তা পাবেন। সেটা সাকিব আল হাসান হোক কিংবা হাসিনা হোক—তারা সেই অধিকার পাবেন। দ্যাটস ফর সিওর।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD