Logo

২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ২০:৫৮
২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর বুধবার কুষ্টিয়া সফরে যাচ্ছেন। এদিন জেলার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ওই সূচিতে সফরের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। একই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।

এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে কুষ্টিয়া ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD