সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে।
নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে। খুলনার দায়িত্ব পেয়েছেন এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ ছাড়া ফেনীর নতুন পুলিশ সুপার হয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিক উদ্দীন। গাইবান্ধায় দায়িত্ব দেওয়া হয়েছে এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে। অন্যদিকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে বদলি হওয়া ওই সাত কর্মকর্তার বিস্তারিত পরিচয় প্রজ্ঞাপনের উল্লেখিত তথ্যের বাইরে প্রকাশ করা হয়নি।








