Logo

গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ১৫:১১
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব ব্যাংক হিসাবের লেনদেনের বিস্তারিত তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।

বিজ্ঞাপন

জব্দ করা ব্যাংক হিসাবের তালিকায় রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পদধারী নেতাদের নামও রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাব জব্দ হওয়া ৯৭ ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলার ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জন রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব ও তার স্ত্রীসহ অন্তত ১২ জনের নাম জানা গেছে। তবে ব্যাংক হিসাব জব্দের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD