ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা, পাকিস্তানে নিহত তিন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদে ট্রাফিক পুলিশের একটি গাড়িতে সশস্ত্র হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
বিজ্ঞাপন
প্রাথমিক তথ্য অনুযায়ী, একদল সশস্ত্র হামলাকারী ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। হামলার পর তারা পুলিশের গাড়ি ও সঙ্গে থাকা অস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আহত দুই বেসামরিক নাগরিককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত তিন পুলিশ সদস্যের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন গুল আমিন ও সেলিম শাহ কোরেশি। নিহত অপর পুলিশ সদস্যের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পর ওয়াজিরাবাদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।
বিজ্ঞাপন
ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
সূত্র: সামা টিভি








