আরব সাগরে নতুন সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

পাকিস্তানের নৌবাহিনীতে সদ্য যুক্ত হওয়া হ্যাঙ্গর শ্রেণির একটি সাবমেরিন আরব সাগরে প্রথমবারের মতো সরাসরি অস্ত্র নিক্ষেপের মহড়া চালিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
আইএসপিআরের তথ্য অনুযায়ী, মহড়ায় নতুন সাবমেরিন পিএনএস/এম হ্যাঙ্গর থেকে নির্ধারিত দূরপাল্লার একটি লক্ষ্যবস্তুতে অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
মহড়াটি প্রত্যক্ষ করেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। সাবমেরিনটির যুদ্ধ সক্ষমতার প্রশংসা করার পাশাপাশি সমুদ্রের নিচে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কৌশলগত গুরুত্ব তুলে ধরেন তিনি।
আইএসপিআর বলেছে, এই মহড়া পাকিস্তান নৌবাহিনীর আধুনিক ও যুদ্ধের জন্য প্রস্তুত বাহিনী গড়ে তোলার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রদর্শন। দেশের সমুদ্রসীমা সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতেও এ সক্ষমতা ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জুনে করাচি বন্দরে পৌঁছায় সাবমেরিন
চীন ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে হ্যাঙ্গর শ্রেণির প্রথম সাবমেরিনটি গত জুনে করাচি বন্দরে পৌঁছায়।
বিজ্ঞাপন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নতুন সাবমেরিনের প্রথম সরাসরি অস্ত্র নিক্ষেপের ঘটনায় নৌবাহিনী ও এর নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল আঘাত পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন ইউনিটের প্রস্তুতি, দক্ষতা ও যুদ্ধ সক্ষমতার প্রমাণ।
দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথাও জানান শাহবাজ শরিফ।
বিজ্ঞাপন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এ ঘটনায় নৌবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ সক্ষমতায় সজ্জিত পাকিস্তান নৌবাহিনী দেশের সমুদ্রসীমা সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: ডন








