Logo

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ নিহত ১১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৭
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ নিহত ১১
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেরা ইসমাইল খান জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা সংস্থা রেস্কিউ ১১২২। সংস্থাটির কর্মীরা পাকিস্তানের দৈনিক ডনকে জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে।

রেস্কিউ ১১২২ জানিয়েছে, হামলার পর আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে হামলা হয়েছে। এই বেকপোস্টটি ডিআই খান জেলার সঙ্গে ও বেলুচিস্তানের রাজধানী কোয়েটাকে সংযুক্তকারী হাইওয়ের কাছে। নিহতদের মধ্যে পুলিশের পাশাপশি কাস্টমস বিভাগের একাধিক সদস্যও আছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ সদরদপ্তরের ভেতরের মসজিদে জুমার নামাজের সময় গাড়িবোমা হামলা চালানো হয়েছিল। ওই আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৭৫ জন আহত হন। নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি সহযোগী শাখা পরে হামলার দায় স্বীকার করেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের এই অঞ্চলগুলোতে সন্ত্রাসী সহিংসতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকারের অভিযোগ, সে দেশে হামলা চালানো জঙ্গিদের নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে আফগানিস্তান। তবে কাবুলের তালেবান প্রশাসন শুরু থেকেই ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বিজ্ঞাপন

সূত্র : ডন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD