Logo

হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬, ২১:২০
হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ  ২
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মনোয়ারা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুই নারী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগ থানাধীন বটতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ দুজন হলেন ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০)। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় মনোয়ারা আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ সময় ফাতেমা ও ফরিদা দগ্ধ হন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD