Logo

স্ত্রী-মেয়ে-শালি-ভাগ্নিকে দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে পর্নসাইটে বিক্রি করতেন গিয়াস

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
৭ নভেম্বর, ২০২৬, ১৩:৩৩
স্ত্রী-মেয়ে-শালি-ভাগ্নিকে দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে পর্নসাইটে বিক্রি করতেন গিয়াস
ছবি: সংগৃহীত

নরসিংদীতে স্ত্রী, মেয়ে, শালি ও ভাগ্নির আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এই সুযোগে পরিবারের নারী সদস্যদের নগ্ন ও আপত্তিকর ভিডিও তৈরি করে সেগুলো বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে অর্থের বিনিময়ে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার ব্যাংক হিসাবে সন্দেহজনক বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে মাধবদী ছেড়ে ঘোড়াশাল এলাকার পাইকসায় এক ব্যক্তির নতুন ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের বহনকারী গাড়ির ওপর নজরদারি চালিয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত মূল হোতাকে আটক করা সম্ভব হয়েছে এবং ওই বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত নানা সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD