Logo

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১৩ নভেম্বর, ২০২৬, ১৩:৩৪
সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) এবং তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গ্রেপ্তার শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার ছেলে শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাবা ও ছেলে নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD