Logo

থানায় অবস্থানকালে সংসদ সদস্য মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৫:১৪
থানায় অবস্থানকালে সংসদ সদস্য মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এবার রাজধানীর তেজগাঁও থানায় অবস্থান করার সময় ফোনকলের মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে জানান, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে মাহমুদা মিতু তেজগাঁও থানায় গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে একটি বাংলাদেশি মোবাইল নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ওই কলেই তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

একদিকে হুমকির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে থানায় উপস্থিতি, অন্যদিকে সেখানেই নতুন করে প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD