Logo

নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মহিলা লীগ নেত্রী বেবি গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১৪ নভেম্বর, ২০২৬, ২০:৩১
নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মহিলা লীগ নেত্রী বেবি গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মমতাজ আক্তার বেবি বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন মমতাজ আক্তার বেবি।

এ ছাড়া বাগমারা উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন মমতাজ আক্তার বেবি। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওসি আরও জানান, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য এখনো জানা যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD