আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জোড়পুকুরপাড় এলাকার ওই টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরাতন টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা ভবনের একটি বাড়ি থাকলেও সেটি অক্ষত রয়েছে। এই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিজ্ঞাপন
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ‘জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটি কার বাড়ি আমরা এখনও নিশ্চিত নই। কেউ বলছে সাবেক মন্ত্রীর বাড়ি, আবার কেউ বলছে অন্য কারও বাড়ি। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পলাতক রয়েছেন। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।
 এই খবরের জন্য একটি নিউজ গ্রাফিক তৈরি করো
বিজ্ঞাপন








