Logo

এবার গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৭ নভেম্বর, ২০২৬, ২১:৪৭
এবার গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তাঁরা থানার দিকে এগিয়ে যান।

এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এরপর রাত পৌনে ৯টার দিকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD