Logo

১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৭ নভেম্বর, ২০২৬, ২০:২১
১০০ টাকার লোভ দেখিয়ে শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এসহাক মিয়া (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার কয়েক ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) সকালে এসহাককে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামে গত রোববার সন্ধ্যায় ওই শিশু তার বোনের কাছে যাচ্ছিল। এ সময় এসহাক মিয়া ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে শিশুটিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এসহাক মিয়াকে গ্রেপ্তার করেছে বলে জানান সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামান।

এদিকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD