Logo

পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৭ নভেম্বর, ২০২৬, ২০:১৯
পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে সাঁথিয়া উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুরেও বিদ্যালয়ের ওই কক্ষ ও আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হয়েছিল।

এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার পাওয়া যায়। একই জায়গায় অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তুও শনাক্ত করেন সদস্যরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো আপাতত ঘিরে রাখা হয়েছে। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদ্যালয়ের ওই পরিত্যক্ত কক্ষকে ককটেল তৈরির স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকে তৈরি করা বিস্ফোরকসদৃশ বস্তু জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনাও থাকতে পারে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের খবর পেয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে এসআরবি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD