Logo

সংঘর্ষে রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আ.লীগের কর্মীরা

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৭ নভেম্বর, ২০২৬, ২০:২৭
সংঘর্ষে রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আ.লীগের কর্মীরা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভের একপর্যায়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

এর আগে দিনভর কয়েক দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে ...

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD