Logo

নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর, ২০২৬, ২০:২৮
নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত উদ্বেগে খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক সমিতি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামীসহ বিভিন্ন রুটের যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে গাড়ি না পেয়ে বিপাকে পড়েছেন।

বিজ্ঞাপন

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে।

অন্যদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে চলাচলকারী কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD