Logo

ভাত খেতে গিয়ে ফিরেই দেখলেন, থানার পিকআপ নিয়ে গেছে চোর

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৮ নভেম্বর, ২০২৬, ১৮:২২
ভাত খেতে গিয়ে ফিরেই দেখলেন, থানার পিকআপ নিয়ে গেছে চোর
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে ফিরে এসে গাড়িটি আর পাননি পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। দুপুর পৌনে ৩টার দিকে তারা জেলা পুলিশ লাইনের সামনে গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান। এ সুযোগে এক ব্যক্তি পিকআপে উঠে সেটি নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

পরে আশপাশের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে পিকআপটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। আমরা চোরকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা করছি।’

এদিকে, প্রকাশ্য দিবালোকে পুলিশ সদস্যদের ব্যবহৃত পিকআপ চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD