সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আলীকদমের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আলীকদম থানায় কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আলীকদম থানায় ফিরছিলেন তিনি। পথে শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








