Logo

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৮ নভেম্বর, ২০২৬, ১৬:১৭
গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় পুলিশের পরিদর্শক আবু আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পাশাপাশি এলাকার কয়েকটি দোকানেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

তবে এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD