Logo

সালথায় মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতায় যুবদলের মতবিনিময় সভা

profile picture
উপজেলা প্রতিনিধি
সালথা, ফরিদপুর
১৮ নভেম্বর, ২০২৬, ১৪:৫৭
সালথায় মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতায় যুবদলের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় মাদক, সন্ত্রাস এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা যুবদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাওয়াল গ্রামে হাসেম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসেম মোল্লা। সঞ্চালনা করেন ইলিয়াস মোল্লা।

সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর, খোকন মাতুব্বর ও রাসেল শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, বিএনপি নেতা বাকা মাতুব্বর, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় মাদক ও সন্ত্রাসের বিস্তার রোধ এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD