Logo

যশোরে গ্রামীণ ব্যাংকে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১৮ নভেম্বর, ২০২৬, ১৫:৪৪
যশোরে গ্রামীণ ব্যাংকে আগুন
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় নারিকেলবাড়িয়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ব্যাংকের প্রধান ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুই যুবক। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

ব্যাংকের কর্মচারীদের বরাত দিয়ে জানা গেছে, রাতে দায়িত্ব পালনকালে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই যুবকের সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, তারা ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতরে থাকা কর্মীরা দ্রুত তাদের ধাওয়া করেন। এ সময় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ব্যাংকের কর্মচারী ও পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD