Logo

স্ত্রীর পরকীয়ায় ১৮ বছরের সংসার ভেঙে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
১৮ নভেম্বর, ২০২৬, ১৪:৫১
স্ত্রীর পরকীয়ায় ১৮ বছরের সংসার ভেঙে দুধ দিয়ে গোসল করলেন স্বামী
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়ার অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। একই সঙ্গে এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেন ওই ব্যক্তি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফলিয়া গ্রামে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। ব্যতিক্রমী এই আয়োজনের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে হোসেন মৃধার বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মৃত মনিহাল সারেণের ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। ১৮ বছর আগে আশ্চাপিয়া পিংকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের ঘরে এক ছেলে ও দুই মেয়ের জন্ম হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগ সামনে আসার পর তাঁদের সংসারে অশান্তি শুরু হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক টানাপোড়েন চলছিল। একপর্যায়ে নিজের জীবন ও তিন সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন হোসেন মৃধা। এর মধ্য দিয়ে ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হোসেন মাস্টার বলেন, ‘আমাদের ১৮ বছরের সংসার জীবনে তিনটি সন্তান থাকা সত্ত্বেও তার (স্ত্রী) পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। জীবন বাঁচাতে এবং আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণ করে নিজেকে পাপমুক্ত করলাম।’

এদিকে ১৮ বছরের সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD