বিএনপির সমাবেশে নিজ দলের নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত যুবদল নেতা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে বিএনপির সমাবেশ চলাকালে দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এতে আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের এক সাবেক নেতা আহত হয়েছেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের দাবি, নিজ দলের কয়েকজন নেতাকর্মী তাঁর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করেন।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে মঞ্চের কাছাকাছি অবস্থান করছিলেন রাব্বি। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি রক্তাক্ত হন।
এ ঘটনায় হামলাকারীদের একজন হিসেবে সোবাহান নামে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন রাব্বি। তাঁর অভিযোগ, হামলাকারীরা বরিশাল মহানগর বিএনপির একজন নেতার অনুসারী হিসেবে সমাবেশে উপস্থিত হয়েছিলেন।
পুরোনো বিরোধকে হামলার কারণ হিসেবে উল্লেখ করে রাব্বি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা টুটুলের অনুসারী ছিলেন। ওই সময় তাঁরা এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাব্বির ভাষ্য, সে সময় হামলাকারীরা তাঁর দোকানে চাঁদা দাবি করেছিলেন। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই সমাবেশের মধ্যে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় তাঁরা মঞ্চে অবস্থান করছিলেন। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং ভুল বোঝাবুঝি।
তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।








