Logo

আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৭ নভেম্বর, ২০২৬, ১৯:০৭
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তালতলা এলাকায় একটি মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে মিছিলকারীদের বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় ওসি আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে।

পুলিশের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। হামলার পরও পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD