Logo

সারাদেশে জাতীয় বিল্পব-সংহতি দিবস উদযাপন

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২৬, ১৯:১৫
সারাদেশে জাতীয় বিল্পব-সংহতি দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

সারাদেশে ৭ নভেম্বর শনিবার জাতীয় বিল্পব-সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র‌্যালি, আলোচনা সভা, দেশাত্মবোধক গান পরিবেশন, পুরষ্কার বিতরনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাশাপাশি মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানা, শিশুকেন্দ্র প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বিজ্ঞাপন

দোহার (ঢাকা) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোহারে নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ও নানা আয়োজনে উপজেলার হ্রদ লাহরী মিলনায়তনে উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ৭ নভেম্বর (শনিবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

এদিকে, দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপজেলা হ্রদ- লাহরী মিলনায়তনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজ্ঞাপন

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাঈদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক গুরুত্ব বহনকারী এ দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনা তুলে ধরতে হবে।

উপস্থিতি ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি নওশীনা আরিফ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট তালেব শিকদার,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খালাসী, জিয়া উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ( ৭ নভেম্বর) সকালে মিরসরাই উপজেলা চত্তরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আনুষ্ঠানিকতা পালন করা হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সদস্য নুরুল আমিন (এমপি)। মঞ্চে উপবিষ্ট ছিলেন, মিরসরাই উপজেলা সহকারী কমিশন (ভুমি) তানভির কাদের, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, প্রানী সম্পদ কর্মকর্তা শূভসূত্র ধর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুজিনা আক্তার, মুক্তিযোদ্ধা লেয়াকত, রবিউল হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা বৃন্দ ও বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা বৃন্ধ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শুরুতে উপজেলা চত্তরে রেলির আয়োজন করা হয়। রেলি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিনের প্রথম পর্বে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.) এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যানারোমা ভবনে সমাজবিজ্ঞান বিভাগের বাংলা বিষয়ের প্রভাষক আরিফা সুলতানার সঞ্চালনায় সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, আইসিই বিভাগের ছাত্রী ইলমা জাহান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিনুল হাসান নিহাল। এছাড়া আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক পলাশ হোসেন ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বরকত উল্লাহ। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বাদ জোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর ও মাহফুজুর রহমান খাঁন। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তলন করে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসল ড.এ বি এম সাইফুল ইসলাম। রেজিস্ট্রার প্রফেসর জামাল হোসেনের সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, ছাত্র দলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মীরা ও শিক্ষার্থীরা। আলোচনা সভার শুরুতে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস।

‎বালিয়াকান্দি (রাজবাড়ী) : ‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ‎শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা-সভা অনুষ্ঠিত হয়। ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুর-এ-সামস নওরোজ।

বিজ্ঞাপন

‎‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, ফায়ার সার্ভিস কর্মকর্তা সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দুরা। ‎আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক চান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস, এম, তারেক মাহমুদ, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীসহ অন্যরা। আলোচনায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ শনিবার ৭ নবেম্বর সকালে বিএনপি দলীয় কার্যালয় হতে স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশ গ্রহণে। একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার পাদেশে মিলিত হয়। এসময় পিরোজপুর - ৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ,উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি’র সাবেক সভাপতি কে,এম হুমায়ুন কবির,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফারাজি, বিএনপি নেতা সালাউদ্দিন ফারুক,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয়তাবাদী চেতনা ধারন করে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

নড়িয়া (শরীয়তপুর) : শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালির শুরুতে আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরন(এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য দলের নেতাকর্মীদের মনেপ্রাণে ধারণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৈনিক, ভালো মানুষ ও ভালো রাষ্ট্রনায়ক। তাঁর মধ্যে থাকা এসব গুণাবলি ও আদর্শের প্রতিফলন নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডে ফুটিয়ে তুলতে হবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে নেতাকর্মীদের মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নিজেদের কর্ম ও আচরণের মধ্য দিয়ে তাঁর আদর্শকে ধারণ করতে হবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান ও সংহতির ঘটনাকে স্মরণ করে বিএনপি প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। দিবসটি উপলক্ষে এবারও কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বিজ্ঞাপন

উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম.আরিফ এর সভাপতিত্বে ও শিক্ষক নেতা রফিকুল ইসলাম আনছারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শওকত আলী সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মাহবুবার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা নাঈম হাসান প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সূধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, শহীদ বীর মুক্তিযোদ্ধা আত্মার মাগফিরাত দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বরগুনা : যথাযোগ্য মর্যাদা বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দলিয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলিয় কার্যলায়ের সামনে এসে শেষ হয়ে সমাবেশ করেন তারা ।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ফজলুল হক মাস্টার ও কে এম সফিকুজ্জামান মাহফুজসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, তাতীদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাঁশখালী উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু তাহের এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কেন্দুয়া (নেত্রকোনা) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, কেন্দুয়ার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান এবং জাতীয় জীবনে তাঁদের পরিবারের সম্মান ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল বাসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু, সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা প্রকৌশলী নাজমুল করিম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এ সময় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে বক্তারা তাঁদের বক্তব্য দেন।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক-এর সভাপতিত্বে ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম (সোহরাব)-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ রাকিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

বক্তারা আরও বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং গণতন্ত্রকে সুসংহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জাতীয় জীবনে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়।

পিরোজপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে শহরের সিও অফিস চত্ত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিনের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

বক্তব্যে এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, তৎকালীন সরকার যেভাবে বাংলাদেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছিল এবং সর্বক্ষেত্রে ব্যর্থতার মধ্য দিয়ে একটি দুর্ভিক্ষ উপহার দিয়েছিল, তার অনিবার্য পরিণতি হিসেবে ১৫ই আগস্ট একটি ঘটনা সংঘটিত হয়েছিল; যার মাধ্যমে তৎকালীন সেই সরকারের পতন ঘটেছিল। এরপর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বরের আবির্ভাব ঘটে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন হাওলাদার,জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চান,জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তোহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাহীনসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মোল্লাহাট (বাগেরহাট) : বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ও সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া,

এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেক্ষাপট তুলে ধরেন। তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দিঘলিয়া (খুলনা) : দিঘলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খুলনার দিঘলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রভাষক সালাউদ্দিন মোল্যা, তদন্ত কর্মকর্তা শুভ্র কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ৫ নভেম্বর আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা মাঠে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার : যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ৭ নভেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাস এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ই নভেম্বরের তাৎপর্য ও পটভূমি তুলে ধরেন।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, জাতীয় বিপ্লব ও সংহতির তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক ও সার্বভৌমত্ব রক্ষায় এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বর্তমান সময়ে দেশ গঠনে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর জোর দেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পটুয়াখালী : দেশব্যাপী বর্ণাঢ্য র‌্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ দলটির সকল জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

দুপুরে জেলা বিএনপির দুটি বলয়ের উদ্যোগে শহরে পৃথক দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৃথক স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এদিকে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজী সমর্থিত নেতাকর্মীদের নেতৃত্বে পৌর শহর পুরান বাসস্ট্যান্ড হতে শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি নিউ মার্কেট চত্বরে

জেলা বিএনপির অংশ শোভাযাত্রা সম্মিলিত হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ।

অন্যদিকে, শহরের পিডিএস ময়দান থেকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের নেতৃত্বে অপর একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট প্রাঙ্গণে গিয়ে সমাবেশে শেষ হয়।

এ ছাড়া দিবসটির ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানায় ।

নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লবের সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মাহমুদ লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, সতীশচন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারোয়ার জাহান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম উদ্দিন, শাহজাহান আলী সাজু প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম ও সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দেশ ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। আজ শনিবার র‌্যালি, আলোচনা সভা, মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিবসটি উপলক্ষে এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা যার আদর্শে অনুপ্রাণিত হই, তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার দলের প্রধান স্লোগান—ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

এছাড়াও সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি ড. মাহবুব হাসান ও সাধারণ সম্পাদক ড. এস এম আহসান, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

খানসামা (দিনাজপুর): দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা কমপ্লেক্স হল রুমে ৭ নভেম্বর সকাল ১০ টার সময় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন ।এ দিবসটি ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতার এক ঐতিহাসিক অদ্ভুত্থান ঘটেছিল। এই ঘটনার মধ্য দিয়ে তৎকালীন বন্দী অবস্থা থেকে সেনাপ্রধান জিয়াউর রহমান মুক্ত হন এবং পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। ৭ নভেম্বর দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের ঐক্য, সাহস ও দেশ প্রেমের কথা মনে করিয়ে দেওয়ার কথা বলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হায়দার আলী, থানা অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি সদস্য শফিকুল আলম । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার।শেষে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ উপজেলা কমান্ডের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদগঞ্জের মুক্তিযোদ্ধা আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মুক্তিযোদ্ধাদের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদগঞ্জের অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহবায়ক আমানত হোসেন গাজী, সাংবাদিক আমানুল্লাহ আমান, সাংবাদিক মোঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার আবু তাহের,দেলোয়ার হোসেন পাটোয়ারী, তছলিম হোসেন পাটোয়ারী,আবু তাহের,

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের শহীদ মিনার চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন, বর্ণাঢ্য র‌্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিবসটির কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নীলফামারী : শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আলোকচিত্র প্রদর্শনী। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং জাতীয় জীবনের নানা স্মরণীয় মুহূর্ত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন করা হয়। প্রদর্শনীতে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র স্থান পায়।

প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। এ সময় তাঁরা বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের প্রত্যাশা, আলোকচিত্রের মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশের ইতিহাস জানার আগ্রহ আরও বাড়বে। ঐতিহাসিক ৭ নভেম্বরের স্মৃতি ও ঘটনাপ্রবাহকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে নীলফামারীতে দিবসটি পালনে যুক্ত হয় ভিন্নমাত্রা।

কুমিল্লা : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী মো. আমিনুর রশিদ।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‌্যালির আগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিবসের মূল অনুপ্রেরণা হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ ও একত্রিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে শক্তিশালী করা এবং উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি।

দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। দেশের তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দিনটি বিশেষ তাৎপর্য অর্জন করে। বিএনপি দিবসটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সাহদে মোঃ বুলবুল, উপজেলা বিএনপি আহবায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

গাজীপুর : যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে ব্রির সদর দপ্তরের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, ধান-ভিত্তিক খামার বিন্যাস বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান এবং দিবসটি পালন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা এবং ফলিত গবেষণা বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও দিবসটি পালন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল।

পঞ্চগড় : পানি সম্পদ মন্ত্রনালয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারন করার মাধ্যমে নদীমাতৃক বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে। কোন ষড়যন্ত্র সফল হবেনা বলে মন্তব্য করেছেন।মন্ত্রী শনিবার পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি । ফরহাদ হোসেন আজাদ বলেন পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশকে পরিচিত করার জন্যই সেদিন সেই ৭ই নভেম্বর বিপ্লব সংঘটিত হয়েছিল। ১৯৭১ সালে যখন এই জাতি দিকভ্রান্ত ছিল,১৯৭১ সালের সেই সময়ে অনেক নেতারা জীবন রক্ষার জন্য দেশ থেকে পালিয়ে গিয়েছিল ৩ ডিসেম্বর নভেম্বর থেকে বিশেষ করে ৬ই নভেম্বর পর্যন্ত সেদিন ক্ষণে ক্ষণে বাহির চিত্র এভাবে পরিবর্তন হয়েছে কে রাষ্ট্রপ্রধান, কে দেশ চালাবে? পরিস্থিতি ছিল ধোয়ঁশা এবং সেই মুহূর্তেএকের পর একটা বিপ্লব, একের পর এক অভ্যুত্থান তার মধ্য দিয়ে সেদিন ওই একাত্তরে যে দেশপ্রেমের ভূমিকা রেখেছিলেন,সেই দিন কিন্তু এই সৈনিক, ছাত্র, জনতারা ঐক্যবদ্ধ হয়ে সেদিন প্রমাণ করলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের জন্য স্বাধীনতা ঘোষণা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আগামী দিনে এই বাংলাদেশকে রক্ষা করতে পারবেন, আমাদের এই ৭ই নভেম্বরকে বিশেষ করে বর্তমান তারেক রহমান সরকার সারা বাংলাদেশে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সরকারের প্রতিটি স্তরে, প্রতিটি মাধ্যমে,প্রতিটি পর্যায়ে এর মমত্ব, তার গুরুত্ব এবং এর সত্য জিনিসটা উন্মোচন করে আমরা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে পারি ।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানের আরও উপিস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম ,জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।

বাগেরহাট : বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উযযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলামের সভপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিলুর ইসলাম।

উজিরপুর (বরিশাল) ঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ২০২৬ উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান বক্তা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD