Logo

কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
৭ নভেম্বর, ২০২৬, ১৯:৪৮
কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলা চলে। সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন। একই সময়ে বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা কদমতলী এলাকায় মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী রাশেদ বলেন, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD