ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। নিহত দুজনই পিকআপের যাত্রী ছিলেন।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পিকআপটি কানারামপুর থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। একই সময়ে ড্রাম ট্রাকটি ত্রিশাল থেকে কানারামপুরের দিকে আসছিল। পথে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় পিকআপে থাকা আরও সাত থেকে আটজন আহত হন।আরও পড়ুন
বিজ্ঞাপন
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।








