Logo

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
৭ নভেম্বর, ২০২৬, ২২:০৫
শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল
ছবি: সংগৃহীত

শেরপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের পৌর শাখার নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মোবারকপুর মহল্লায় এ কর্মসূচি পালন করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানুর নির্দেশনায় এবং শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিলের তত্ত্বাবধানে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা শিহাব রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মশাল মিছিলে পৌর যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মোবারকপুর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD