Logo

আ.লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ জন আটক

profile picture
জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর, ২০২৬, ১৭:০৩
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ জন আটক
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের পরিবারের দাবি, লক্ষ্মীপূজার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তাঁরা ওই বাড়িতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) শেষ বিকেলে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মী বলে জানা গেছে। তবে তাঁদের আটকের কারণ সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

আটক ব্যক্তিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

রবিবার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD