প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আটক ৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন তরুণকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে রবিবার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২২), রুস্তম আলীর ছেলে হারুন মিয়া (২৭) এবং এখলাছ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার (পুবাইল গ্রামের) ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে বিল্লাল তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে বিল্লালসহ কয়েকজন তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে কেন্দুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন








