Logo

মক্তবের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
২৫ অক্টোবর, ২০২৬, ১৬:১৬
মক্তবের ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের এক কিশোরী ছাত্রীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য একটি মক্তব পরিচালিত হতো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের বাসিন্দা মুছা মিয়া ওই মক্তব পরিচালনা করতেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তব শেষ করে সব ছাত্র-ছাত্রীদের ছুটি দেন শিক্ষক মুছা মিয়া। সবার ছুটি হলেও কিন্তু ভিকটিম কিশোরীকে (১৫) পরে বাড়ি যেতে বলেন তিনি।

এক পর্যায়ে মসজিদের ভেতরে ওই কিশোরীকে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়েরে করেন।

বিজ্ঞাপন

ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর আসামির উপস্থিতিতে রোববার রায় ঘোষণা করা হয় ।

এ সময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD