সাজেকের অবরোধ-আন্দোলন নিরসনে তিন সদস্যের কমিটি গঠন

সাজেকে চলমান অবরোধ ও আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হেডম্যান ও কারবারিদের নিয়ে আয়োজিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় রাঙামাটির বিভিন্ন এলাকার হেডম্যান ও কারবারিরাও অংশ নেন।
সভা শেষে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে যেহেতু কারবারি অ্যাসোসিয়েশনের নাম এসেছে, সে কারণে আমরা হেডম্যান ও কারবারিদের নিয়ে বসেছি। আমরা শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি।’
বিজ্ঞাপন
তিনি জানান, সভায় রাঙামাটির তিনজন হেডম্যান ও কারবারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংকট সমাধানে এই উদ্যোগের সঙ্গে খাগড়াছড়ির হেডম্যান ও কারবারিরাও যুক্ত থাকবেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, আন্দোলনের প্রথম দিন থেকেই গণমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। তবে তখন আলোচনা শুরু করা সম্ভব হয়নি।
প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে চলমান অবরোধ ও আন্দোলন ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনের পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা কবে শুরু হবে এবং আলোচনায় কী ধরনের সমাধান আসবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।








