Logo

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
২৫ অক্টোবর, ২০২৬, ১৩:২১
গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু এবং তাঁর ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তার। দুর্ঘটনার সময় তাঁরা অটোভ্যানে ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঢাকা থেকে আসা মাছবাহী একটি পিকআপ গেড়াখোলা ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর মেয়ে সামিরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত বাবা-মেয়ের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD