পাকুন্দিয়ায় ডাকাতি-ছিনতাই দমনে কার্যকর পদক্ষেপ চান সাংবাদিকেরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই ও যানজটসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিকেরা। এসব বিষয়ে আলোচনা করতে পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য তরিকুল হাসান শাহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নবাগত ওসি মো. হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আছাদুজ্জামান খন্দকার, উপদেষ্টা আব্দুল আউয়াল মোহাম্মদী, সহসভাপতি এম ছাইদুর রহমান, আনম তানভীর হায়দার ভুঁইয়া ও মিজানুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক. ম. মুহিব্বুল্লাহ বচ্চন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে রাসেল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক হৃদয়, কোষাধ্যক্ষ আরিফুল হাসান আরজু, সাংবাদিক এম এ হান্নান, দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয়, দৈনিক যায়যায়দিন-এর উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার, সাবেক কোষাধ্যক্ষ সুলতান আফজাল আইয়ুবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ, সদস্য নুরুল জান্নাত মান্না এবং নরসুন্দা টাইমসের নির্বাহী সম্পাদক ক. ম. জোনায়েদ আহমেদসহ অন্যরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন এলাকার মাদকসংক্রান্ত সমস্যা, চুরি-ডাকাতি, ছিনতাই ও যানজটের বিষয় তুলে ধরেন। এসব সমস্যা মোকাবিলায় পুলিশের নজরদারি বাড়ানো এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
নবাগত ওসি মো. হেলাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকেরা সমন্বিতভাবে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
বিজ্ঞাপন
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।








