Logo

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২১ অক্টোবর, ২০২৬, ১৫:৫৭
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার
ছবি প্রতিনিধি।

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার প্রাঙ্গন নেত্রকোনা জেলার বাসিন্দা। তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলিফ বেসরকারি টেলিভিশন ‘রূপসী বাংলা’র দুর্গাপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করতেন তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২৩। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD