Logo

নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

profile picture
উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ, পিরোজপুর
২৬ অক্টোবর, ২০২৬, ১৬:০৮
নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দুই কর্মীকে আটক করেছে পুলিশ। ইন্দেরহাট বন্দরের সরকারি স্বরূপকাঠি কলেজসংলগ্ন এলাকায় মিছিল বের হলে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময় এবং সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল রেজা সৌরভের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। তবে মিছিলটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক থেকে দুই মিনিটের মধ্যেই কর্মসূচি শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় মিছিলকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথেসহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের সময় অংশগ্রহণকারীরা নিজেরাই ভিডিও ধারণ করেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‎সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তুষার আমীন অপু বলেন, মিছিলের খবর শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সাবেক ছাত্রলীগ নেতা তন্ময়ের ও সৌরভের নেতৃত্বে দুপুরে একটি ঝটিকা মিছিল বের হয়েছিল। মিছিলটি এক থেকে দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। আমরা তা প্রতিহত করেছি। মিছিলে অংশ নেওয়া দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

‎নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজীব বলেন, মিছিলের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। নিষিদ্ধ ছাত্রলীগকে কোনোভাবেই আবার রাস্তায় নামার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

‎এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুপুরের দিকে একটি মিছিল বের হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

বিজ্ঞাপন

‎

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD