Logo

গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

profile picture
উপজেলা প্রতিনিধি
গলাচিপা, পটুয়াখালী
২৬ অক্টোবর, ২০২৬, ১৫:৩২
গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেব মাস্টার, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি মো. রেজাউল হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

এ ছাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি দলের প্রার্থী নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন ভোটাররা। তাঁদের দাবি, গণঅধিকার পরিষদে ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই। এ কারণে এলাকার মানুষ এখনো শান্তিতে আছেন বলেও তাঁরা মন্তব্য করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD