Logo

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৬ অক্টোবর, ২০২৬, ১৬:৫১
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে রফিকুল বারী লেখেন, ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’। তবে কী কারণে তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছেন কিংবা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

এ বিষয়ে গত শনিবার সাংবাদিকদের রফিকুল বারী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে আমাদের প্রধানমন্ত্রীরও ক্ষতি হচ্ছে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD