স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের সংকটের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই।’ তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর হলেও তিনি সেই দায়িত্বের পরিবর্তে সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন।
এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে তাঁর থাকা উচিত নয় বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। একই সঙ্গে জ্বালানি খাতে সৃষ্ট বিপর্যয়ের দায় জ্বালানিমন্ত্রী এড়াতে পারেন না বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কঠোর অবস্থানের কথা জানান এনসিপির এই নেতা। নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।’
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতের সংকট নিয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করার দাবির পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের ওপরও গুরুত্ব দিয়েছে এনসিপি।








