অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, কার কী পরিচয় দেখা হবে না

রাজধানীর ভাটারায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখব না।”
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ইতোমধ্যে তাঁর দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হবে। এ ঘটনায় আইনানুগ সব প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। ভাটারার বাড়িটিতে মাদকবিরোধী অভিযান ও আটকের ঘটনার পর তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা বাড়িটিতে অভিযান চালায়। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়িটিতে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।
অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় মোট ৮৪ জনকে আটক করা হয়, যাঁদের মধ্যে ২৬ জন নারী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভাড়াটেরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন।








