স্পেনের পুলিশ ক্লিয়ারেন্সসহ ৩ সেবার কার্যক্রম সাময়িক বন্ধ

সফটওয়্যার ও হোস্টিং সার্ভার হালনাগাদের কারণে নিরাপত্তা ছাড়পত্র, দ্বৈত নাগরিকত্ব এবং স্পেনের পুলিশ ক্লিয়ারেন্সের ডিজিটাল সনদ প্রদানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট-২ মো. আইয়ুব হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, মন্ত্রণালয় পরিচালিত ‘অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম’ সফটওয়্যার ও এর হোস্টিং সার্ভার হালনাগাদ করা হবে। এ কারণে আগামী ২৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সিস্টেমটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সময়ে নিরাপত্তা ছাড়পত্র, দ্বৈত নাগরিকত্ব এবং স্পেনের পুলিশ ক্লিয়ারেন্সের ডিজিটাল সনদ দেওয়া হবে না।
বিজ্ঞাপন
সফটওয়্যার ও সার্ভার হালনাগাদের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো পুনরায় চালু করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।








