মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদন জামুকায় পাঠাচ্ছে মন্ত্রণালয়

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া আবেদনগুলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠানোর উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আবেদনগুলোর সিরিয়াল বা ডকেট নম্বর পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে জমা পড়া আবেদনগুলো জামুকায় পাঠানো হবে। এ বিষয়ে আবেদনকারীদের মন্ত্রণালয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আবেদনকারীরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইট www.jamuka.gov.bd থেকে পর্যায়ক্রমে নিজেদের আবেদনের সিরিয়াল নম্বর বা ডকেট নম্বর জানতে পারবেন।
বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের দায়িত্ব মূলত জামুকা পালন করে থাকে। আবেদনগুলো সেখানে পাঠানোর পর সংশ্লিষ্ট প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে গত ১ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ৭ অক্টোবর।








