কানাডায় অবস্থানরত পুলিশ সুপার তানিয়া আনসারী বরখাস্ত

কানাডায় অবস্থানরত পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, ড. তানিয়া আনসারী বর্তমানে কানাডায় অবস্থান করছেন। এর আগে তিনি ঢাকা পুলিশ টেলিকমে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
এ অবস্থায় তাঁকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বিবেচনা করে এ আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আদেশ অনুযায়ী, ২০২৫ সালের ১০ মে থেকে ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।








