কারা কর্মকর্তার আপিল নাকচ, দুই বছরের গুরুদণ্ড বহাল

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিনের দুই বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণের গুরুদণ্ড বহাল রাখা হয়েছে। দণ্ডাদেশ মওকুফ চেয়ে করা তাঁর আপিল আবেদন নাকচ করেছেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মো. আব্দুল্ল্যাহেল আল-আমিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে দুই বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণের গুরুদণ্ড দেওয়া হয়েছিল।
এ দণ্ডাদেশ মওকুফের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আপিল করেন তিনি। আপিলের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের দফাওয়ারি জবাব ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করা হয়। এতে আরোপিত দণ্ড যথার্থ ও ন্যায়সংগত বলে বিবেচিত হওয়ায় তাঁর আপিল আবেদন নাকচ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, আপিল আবেদন নাকচ হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখার গত ১২ এপ্রিলের প্রজ্ঞাপনের মাধ্যমে আরোপিত দুই বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণের গুরুদণ্ড বহাল থাকবে।
মো. আব্দুল্ল্যাহেল আল-আমিন বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার ছিলেন।








