পুলিশের তিন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ

বিসিএস (পুলিশ) ক্যাডারের তিন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৯ অক্টোবর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত রয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া তিন কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৯ অক্টোবর থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে বিবেচনা করা হবে।








