Logo

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৬, ১২:৪৫
রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার
ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়। একই দিন রাতে তিনি রাজশাহী ত্যাগ করেন। বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কী কারণে ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অবমুক্ত করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

এ বিষয়ে বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, “প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। এটা সব সময়ই হয়।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তাঁকে বহনকারী ফ্লাইট রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজশাহী ত্যাগ করেন।

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিভাগীয় কমিশনারের আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় ইউসুফ আলী তাঁর সঙ্গে হাত মেলান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন। ভিডিওটি দেখে কারও কারও ধারণা, তিনি প্রটোকলের সারি অতিক্রম করে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রাচার লঙ্ঘনের আলোচনা তৈরি হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, বুধবার সকালেই অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, রাতে দায়িত্ব ছেড়ে গাড়িতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী গাড়িটি শহরের তালাইমারী এলাকা অতিক্রম করে। পরে তিনি ঢাকায় পৌঁছান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD