Logo

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন দুই কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১২:০৪
সিনিয়র সচিবের মর্যাদা পেলেন দুই কর্মকর্তা
ছবি: সংগৃহীত

প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা সিনিয়র সচিব পদমর্যাদা পেয়েছেন। তাঁরা হলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করা এই দুই সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে। প্রশাসনিক পর্যায়ে তাঁদের পদমর্যাদা উন্নীত করার সিদ্ধান্ত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।

মো. শহীদুল হাসান চলতি বছরের ৩ মার্চ এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, আবদুল খালেককেও ২০২৬ সালের ৩ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আবদুল খালেক বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দুই কর্মকর্তার পদমর্যাদা উন্নীত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD